Monday, May 30, 2016

কি করবো স্যার ? আমার তো লাইসেন্স নেই | বাংলা জোকস অনলাইন


মদন অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর দায়ে ট্রাফিক পুলিশ দাঁড় করালো।

পুলিশ, "কি ব্যাপার, এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন?"

মদন, "কি করবো ? আমার তো লাইসেন্স নেই !"

পুলিশ, "সর্বনাশ! লাইসেন্স ছাড়াই গাড়ি নিয়ে বেরিয়েছেন ?"

মদন, "আরে, আমার স্ত্রীকে হঠাৎ খুন করে ফেললাম। 
.
এবার লাশটাকে তো গুম করতে হবে।"

পুলিশ পুরো ভড়কে গিয়ে বললো, "লাশ কই?"

মদন, "বনেটে আছে"

সঙ্গে সঙ্গে ওয়্যারলেসে সব জায়গায় খবরটা জানিয়ে দিলেন ট্রাফিক পুলিশ। 

তার মনে একজন ভয়ংকর অপরাধী ধরার সাফল্যে প্রমোশনের আশা। 
পুলিশের বড় কর্তা সবাই এসে হাজির। 
আর তাদের সঙ্গে মিডিয়া । চারদিক লোকারণ্য।

বড় কর্তা এবার মদনকে জিজ্ঞেস করলেন, "তুমি নাকি খুন করেছো ?"

মদন শুনে চেঁচিয়ে উঠল, "পুলিশ প্রচন্ড মিথ্যাবাদী। ঘুষ না পেয়ে আমাকে ফাঁসাতে চাইছে। 
আমি খুনটুন কিছু করিনি।"

বড় কর্তা লোকটির কথায় কান না দিয়ে গাড়ির বনেট তুললেন, কিন্ত সেখানে কিচ্ছুটি নেই। 
একদম ফাঁকা। রাগত দৃষ্টিতে তিনি এবার ট্রাফিক পুলিশের দিকে তাকালেন।

পুলিশ বেচারা আমতা আমতা করে বলতে লাগলেন, "লোকটা লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে!"

মদন সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, "ব্যাটা মিথ্যাবাদী, এটা কি ?'' 
এই বলে পকেট থেকে লাইসেন্সটা বের করে দিল। 

লাইসেন্স দেখে পুলিশ আমতা আমতা করে আরো কিছু বলতে যাচ্ছিলেন, 
ঠিক তখনই মদন আবারো চেঁচিয়ে উঠলো, "বলুন,আরো বানিয়ে বানিয়ে বলুন! 

এবার নিশ্চয়ই বলবেন যে আমি বেশি স্পিডে গাড়ি চালাচ্ছিলাম?"

Friday, May 6, 2016

খোদার কছম স্যার আমি ছাত্রলীগ করি !!! বাংলা জোকস অনলাইন


পুলিশ – ঐ শালা ব্যাচেলর ! 
.
ব্যাচেলর- স্যার আমি বিবাহিত। 
.
পুলিশ – তাইলে তোর বউ কই ? 
.
ব্যাচেলর- স্যার বউ পাশের বাসার এক বড়ভাইর সাথে ভাগছে। 
.
পুলিশ- ইন্নানিল্লাহ। 
.
ব্যাচেলর- স্যার আমার বউ আরেক লোকের লগে ভাগছে ! 
.
লজ্জায় আমার ঘুম হারাম। 
.
পুলিশ – কেমনে বিশ্বাস করমু তুই বিবাহিত? 
.
তোর পোলা-মাইয়া নাই ? 
.
ব্যাচেলর- স্যার আমার বউ দুই মাসের অন্তঃসত্তা ছিলো। 
.
পুলিশ- তোর কাবিন নামা দেখা। 
.
ব্যাচেলর- স্যার পালাইয়া বিয়া করছি, কাবিন নামা এখনো কাজী অফিসে। 
.
কাবিন নামা উঠাইতে আরো পাঁচ হাজার টাকা লাগবো। 
তাই ভয়ে উঠাই নাই। 
.
পুলিশ- তাইলে এখন এই মেসে কি করছ ? 
.
ব্যাচেলর – স্যার কাজের বুয়া খুঁজতে আসছি। আমার বউ তো ভাগছে। 
তাই কাজের বুয়া খুঁজতে বের হইছি। 
.
পুলিশ- তোর মুখে দাড়ি ক্যান ? 
.
ব্যাচেলর- স্যার বউয়ের টেনশনে কাটতে ভুলে গেছি। 
.
পুলিশ- তুই শিবির করছ ? 
.
ব্যাচেলর- স্যার খোদার কছম ছাত্রলীগ করি। 
.
পুলিশ- আমার লগে থানায় যাইবি নাকি ঝামেলা এখানেই শেষ করবি ? 
.
ব্যাচেলর- স্যার বিশ্বাস করেন আমি বিবাহিত। 
.
পুলিশ- তাইলে আমারে খুশি কর। 
.
ব্যাচেলর- স্যার আমার বউ টাকা লইয়া ভাগছে। 
.
আমার কাছে কোন টাকা নাই। 

পুলিশ- আমার লগে এরশাদি চলবো না… 
.
ব্যাচেলর- স্যার কিছু টুজ বিস্কুট আছে, চলবো..? 
.
ভাল লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না !!